• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
পরিপত্র জারি

বদলির তদবির নিয়ে ভূমি কর্মকর্তাদের মন্ত্রণালয়ের সতর্কবার্তা

দেশ টিভি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য বিধিবহির্ভূত সুপারিশ ও তদবির না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারী তৃতীয় পক্ষের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করলে বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিকতা, কর্মস্থলের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হয়। কোনো কর্মস্থলে পদায়নের পর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী পদায়নের অল্প সময়ের মধ্যেই বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক বা প্রভাবশালী মহল কিংবা অন্য কোনো মাধ্যমে সুপারিশ ও তদবির করছেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টাও করা হচ্ছে।

মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম সরকারি চাকরির শৃঙ্খলা, পদায়ন ব্যবস্থার নিরপেক্ষতা, প্রশাসনিক সিদ্ধান্তের মর্যাদা, দায়িত্ব পালনের স্থিতিশীলতা, দাপ্তরিক জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতার পরিপন্থি। একই সঙ্গে এটি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর সঙ্গে অসংগতিপূর্ণ।

পরিপত্রে আরও বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিশেষ, অনিবার্য, যৌক্তিক ও যথাযথভাবে প্রমাণযোগ্য কারণে বর্তমান কর্মস্থলে দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে তিনি প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে, সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার, সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য হবে না। বিধিসম্মতভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করা আবেদন প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ ও প্রযোজ্য বিধি-বিধান বিবেচনা করে নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন

নামজারিতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়ম, এলো যেসব পরিবর্তন

মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্বশীলতা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য কোনো সরকারি-বেসরকারি ব্যক্তি বা অন্য কোনো মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুপারিশ বা তদবির না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

এছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য বিধিবহির্ভূতভাবে সুপারিশ বা তদবির করলে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সুপারিশ করালে অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করলে তা যথাযথভাবে নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা পরিপন্থি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কে

  • ভূমি মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও খবর
নামজারিতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়ম, এলো যেসব পরিবর্তন
নামজারিতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়ম, এলো যেসব পরিবর্তন
জমির দাগ নম্বর নিয়ে যেসব বিষয় জানা দরকার
জমির দাগ নম্বর নিয়ে যেসব বিষয় জানা দরকার
জরুরি নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় 
জরুরি নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় 
ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা
ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X